ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঋণের ভারে হার মানল জীবন—
নলছিটিতে চা-দোকানি মিলনের মর্মান্তিক আত্মহত্যা

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৫২ বার পঠিত

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে ঋণের বোঝা আর জীবনের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার (৩৫) নামের এক চা দোকানি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বজনরা। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
বুধবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার ওই গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি ছোট চায়ের দোকান চালাতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে মিলনকে তার বসতঘরের পাটাতনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্বজনদের দাবি, বিভিন্ন এনজিও থেকে প্রায় ৬ লাখ টাকার বেশি ঋণ নেওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। মৃত্যুর আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনাটি আবারও স্মরণ করিয়ে দিল—অতিরিক্ত ঋণ ও আর্থিক চাপ অনেক সময় সাধারণ মানুষের জীবনে গভীর সংকট তৈরি করে, যার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সহমর্মিতা।














