ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, বেঁচে গেলেন আরোহী

মৃণাল চৌধুরী সৈকত
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১১ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত:   ট্রেনের সিগন্যাল বন্ধ, রেলগেটের পকেট গেট দিয়ে যাওয়ার সময় রেললাইনে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন আরোহী। ২৯ এপ্রিল বুধবার রাত পৌনে ৮টায় ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গীর নতুন বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া মোটরসাইকেল আরোহী অপু মিয়া (৩৯) গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অপু মিয়া লাফ দিয়ে অলৌকিকভাবে বেঁচে যান। তবে তিনি আহত হন। পরে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন জানান, ট্রেনের সিগন্যাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। পকেট গেট দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি রেললাইনে উঠলে দুর্ঘটনা ঘটে। তবে লাফ দিয়ে পড়ে যাওয়ায় আরোহী বেঁচে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, বেঁচে গেলেন আরোহী

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬