ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৬২ বার পঠিত

স্বপ্নের টানে কত মানুষই দূর দূরান্ত থেকে শহরে আসেন। আবার স্বপ্নের শহরে টিকে থাকা আবার বেশ ব্যয়বহুল। আর তাই মুম্বাই শহর ছেড়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী চারু আসোপা। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাইয়ের প্রাক্তন স্ত্রী।

মুম্বাই ছেড়ে নিজের হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে গেছেন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তার সালোয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যে ভিডিও দেখে বহু নেটিজেনই বিস্মিত হয়ে লিখেছেন, ‘সুস্মিতা সেনের এক্স-বৌদি অনলাইনে পোশাক বেচে সংসার চালাচ্ছেন!’

যদিও আবার অনেকেই এতে কোনো ভুল দেখছেন না। চারুর এই নতুন উদ্যোগকে সমর্থন করেছেন বহু নেটিজেন। কেউ কেউ আবার তার আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হিন্দুস্তান টাইমসকে চারু বলেন, ‘মুম্বাই ছেড়ে আমি আমার হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে এসেছি। বর্তমানে আমি আমার বাবা-মার সঙ্গেই থাকছি।’

মুম্বাই ছাড়া প্রসঙ্গে চারু বলেন, ‘মুম্বাইতে থাকা সহজ নয়, অনেক টাকা লাগে। আমার মাসিক খরচ ১-১.৫ লাখ টাকা পর্যন্ত হতো, ভাড়া এবং সবকিছু মিলিয়ে, যা মোটেও সহজ ছিল না। আর এছাড়াও, নাগাওঁ (মুম্বাই) তে শুটিং করার সময় জিয়ানাকে (সন্তান) একা ন্যানির সঙ্গে রেখে যেতে হতো, যেটা আমি চাইনা। এটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। বাড়ি ফিরে নিজের কিছু শুরু করা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। এটি কোনোও তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ছিল না।’

প্রসঙ্গত, এর আগে চারু এবং তার প্রাক্তন স্বামী রাজীব সেন তাদের ডিভোর্সের খবরের কারণে চর্চায় ছিলেন। তাদের ৩ বছরের মেয়ে রয়েছে, নাম জিয়ানা।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী

সর্বশেষ পরিমার্জন: ১২:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫