মোঃ মোস্তাফিজুর রহমান নাটোর
আভা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা’ বিষয়ক এক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর, ২০২৬) প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মাঠ পর্যায়ে সেবার মান আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সুজন আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আভা ডেভেলপমেন্ট সোসাইটির ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রউফ এবং অডিট ও মনিটরিং চিফ খন্দকার মোঃ হাফিজুল আলম। তাঁরা প্রশিক্ষণার্থীদের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক ফটোসেশনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।
বুধবার ॥ ২৫ নভেম্বর, ২০২৬ইং ॥ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৫ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
আভা ডেভেলপমেন্ট সোসাইটিতে সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ১৫ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়




















