বিপ্লব সাহা, খুলনা: খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশের অভিযানের পাশাপাশি বিভিন্ন সড়কে ৬৪০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান প্রতিদিনই অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

বিপ্লব সাহা, খুলনা 


















