মোঃ মজনু মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৯৩৪টি। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৭৭১ জন জনবল। অর্থনৈতিক শুমারি ২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের এমন চিত্র।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনবিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান গাইবান্ধা জেলা পরিসংখ্যান কার্যালয় গাইবান্ধা জেলার উপপরিচালক আবু সালেহ মোঃ রব্বানী।
ব্যুরোর কর্মকর্তারা অর্থনৈতিক শুমারির বিভিন্ন তথ্য ও প্রতিবেদন তুলে ধরেন।
শুমারির তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী ইউনিটের সংখ্যা ৮৮ হাজার ১২৯টি, অস্থায়ী ইউনিট ১০ হাজার ৩৪৩টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী খানার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৬২টি।
এদিকে, গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৮৫৬টি। অন্যদিকে, শহরাঞ্চলে রয়েছে ৪৬ হাজার ৭৮টি অর্থনৈতিক ইউনিট। অর্থাৎ জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ পরিচালিত হচ্ছে গ্রামীণ এলাকায়।

প্রতিবেদক 
























