মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাহেরপাড়া মৌজায় ৫৮ শতাংশ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উভয় পক্ষ রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি বর্তমানে থানায় বিচারাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, বাহেরপাড়া মৌজার ওই ৫৮ শতাংশ জমির সি.এস. খতিয়ানে রায়তি হিসেবে বসিরউদ্দীন মহম্মদ, ফরসতুল্লা মহম্মদ, জমাদার মহম্মদ, মুন্সি মহম্মদ, গফুর মহম্মদ, আকবর আলী, তজিন্নেছা, সশ্যন্নেছা, খাদুন্নেছা, জফি বিবি এবং জুমদ্দীন মহম্মদসহ কয়েকজনের নাম রয়েছে। খতিয়ানে তাঁদের পিতা ও ঠিকানার তথ্যও উল্লেখ রয়েছে। সি.এস. খতিয়ানের তথ্য অনুযায়ী, জমাদার মহম্মদের প্রাপ্ত অংশ থেকে তাঁর দুই ছেলে মফিজ উদ্দিন ও অফিল উদ্দিন ১৫ শতাংশ জমি শশিমুদ্দীনের কাছে বিক্রি করেন।
এ ছাড়া অতিরিক্ত ৩ শতাংশ জমি মসজিদের নামে দান করা হয়েছে বলে জানা গেছে। তবে বাদীপক্ষের থানায় অভিযোগকারী মো. জয়নুল হক ও ওই জমির সি এস রেকর্ড অনুযায়ী প্রাপ্ত মালিকদের দাবি, সি.এস. খতিয়ান অনুযায়ী জমাদার মহম্মদের মালিকানার অংশ ১৮ শতাংশ ছিল না। ফলে অতিরিক্ত জমি বিক্রি ও দানের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ নিয়ে জমির অন্যান্য অংশীদাররা নিজেদের মালিকানা দাবি করেন। তাঁদের দাবি, জমিতে গিয়ে তাঁরা দেখতে পান, আল আমিন, মোস্তাকিম ও ধন মোহাম্মদ জমিটি দখলে রেখেছেন। জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তাঁরা তা উপস্থাপনে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন অপর পক্ষ। পরবর্তীতে দাবিকৃত জমির মালিকগণ তাদের জমিতে ভুট্টা লাগালে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
বিবাদী পক্ষের অভিযোগকারী আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি জানান জমাদার মহম্মদের দুই ছেলে মফিজ উদ্দিন ও অফিল উদ্দিন এর কাছ থেকে তারা এস এ রেকর্ড মূলে জমিটি ক্রয় করেছেন। তবে বাদীপক্ষের দাবি এস এ রেকর্ড মূলে তারা জমি পাবেন সাড়ে ১৪ শতাংশ। এবং বাকি অংশীদাররা অবশিষ্ট জমির মালিকানা হবেন। কিন্তু কাউকে না জানিয়ে জামাদার মোহাম্মদ তার ছেলেদের নামে কৌশলে এস এ রেকর্ড পুরো ৫৮ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন বলে বাদীপক্ষ অভিযোগ করেন। এ বিষয় নিয়ে বাদীপক্ষ সমাধানের লক্ষ্যে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এ এস আই ফিরোজ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করছি। বিষয়টি নিয়ে উভয়পক্ষের বসার পরিকল্পনা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

22 November 2026

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬