চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তদন্তেপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—চিরিরবন্দর উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে মো. সামছুল হক সরকার (৬৭) এবং একই উপজেলার আলোকডিহি সরকারপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. তছলিম উদ্দিন (৫৮)। পুলিশ জানায়, সামছুল হক সরকার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তছলিম উদ্দিন আলোকডিহি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (০০:৩০ ঘটিকা) চিরিরবন্দর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, নৈরাজ্য সৃষ্টি, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় রুজুকৃত মামলা নম্বর-২২ (জিআর নম্বর-১৬১, তারিখ: ২০/০৬/২০২৬ খ্রি.), সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী/২০২৩)-এর ৮/৯(১)/৭/১০/১৩ ধারায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
চিরিরবন্দরে বিশেষ অভিযানে তদন্তেপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৩:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- ৮ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়





















