মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। আজ সোমবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর তারা প্রস্তাব দিয়েছেন। তবে কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটি জানানো হয়নি। বোর্ডের তৃতীয় সভার মধ্যে বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ড চেয়ারম্যান।

তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করেই আমাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা বেআইনি হয়, অবাস্তব হয়।’

এদিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। সভার আলোচ্যসূচিতে শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নও রয়েছে।

এদিকে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে যে ন্যূনতম মজুরি উত্থাপন করা হয়েছে তা শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তাদের দেওয়া প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি করা হয়েছিল। মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছেও নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মালিক-শ্রমিক উভয় পক্ষই দেবে সংশোধিত প্রস্তাব

19 November 2026

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

সর্বশেষ পরিমার্জন: ০৯:৫১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬