মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ হস্তান্তর

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত

‎চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎​দিনাজপুরের চিরিরবন্দরে রেলব্রিজ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আপন রায় (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের বানীযুগি গ্রামের বানীযুগি রেলব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎​নিহত আপন রায় চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের ছোট হাসিমপুর গ্রামের বড় ভিটা এলাকার অমল রায়ের ছেলে।
‎
‎​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বানীযুগি রেলব্রিজ পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আপন। এতে তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
‎
‎​চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন্নবী জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
‎
‎​এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ হস্তান্তর

সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬