মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

জমা দেওয়া আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে খুলনায় ১৮ ব্যক্তির আবেদন

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত

বিপ্লব সাহা, খুলনা ঃ

২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনা নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ জন তাদের আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে অবিহিত করেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে তাদের নিজেদের নিরপাত্তার অভাব বোধ করেন। এ কারণে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জমা দেওয়া আগ্নেয়াস্ত্র তারা ফেরত চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, পিস্তল, শর্টগান ও বন্দুক।
অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিক ও জনপ্রতিনিধিরা পার্শ্ববর্তী থানায় তাদের আগ্নেয়াস্ত্র জমা দেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে খুলনা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনকারীরা হলেন, পূর্ব বানিয়াখামারের এসএম রোকনুদ্দিনের ছেলে সাবেক কাউন্সিলর এসএম রফিউদ্দিন আহমেদ, খালিশপুর থানার কাশিপুরের রুহুল আমিনের ছেলে মোঃ সুলতান মাহমুদ পিন্টু, মুন্সিপাড়ার আফতার উদ্দিন আহমেদের ছেলে দুবলার চরের মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ, খালিশপুর পুরাতন কলোনির ইদ্রীস আলীর ছেলে মোঃ তাহিদুল ইসলাম, চরের হাটের শেখ জহুরুল হকের ছেলে এসএম রাজু আহমেদ, মোহাম্মদ নগরের শেখ আব্দুল খালেকের ছেলে শেখ সেলিম, চাঁনমারীর মোঃ আব্দুল বারীক হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার, হাজী ইসমাইল রোড়ের হাবিবুর রহমানের ছেলে বদরুল আলম মনীর, খালিশপুর হাউজিং এলাকার আব্দুল হামিদ মোল্লার ছেলে আব্দুল হালিম মোল্লা, মুজগুন্নি আবাসিক এলাকার তবরেজ আলীর ছেলে আব্দুল হোসেন, দিঘলিয়ার চন্দনীমহলের মোঃ সোলাইমান মোল্লার ছেলে মোঃ আব্দুল্লাহ ও দাকোপের কালাবগীর আব্দুল হোসেন সানার ছেলে শাহিনুজ্জমান সানা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম বলেন, সরকারি আদেশ অনুযায়ী তারা অস্ত্র জমা দিয়েছিল। বর্তমানে লাইসেন্সধারীর অনেকেই সেই অস্ত্র ফেরত পেতে আবেদন করেছেন। আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেছি। তদন্ত শেষে অস্ত্র ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, পুলিশ সুপারের ভাষ্যমতে খুলনা জেলার চারটি থানায় আগ্নেয়াস্ত্র ও মাদকমুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে। ১৫ অক্টোবর থেকে এ পর্যন্ত ১টি পিস্তল, ১টি দেশি বন্দুক ও ৭টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
চব্বিশের জুলাই-আগস্টে বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে খুলনার দায়িত্ব পেয়েছে এসআরবি। অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছে। নভেম্বর পর্যন্ত অভিযান চলবে।
২০২৪ সালের মধ্য জুলাই থেকে আন্দোলনরত ছাত্ররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়। রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় ছাত্র-জনতা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। অন্তবর্তীকালীন সরকার অস্ত্র উদ্ধারে জোরাল পদক্ষেপ নেয়। পুলিশ ও বিভিন্ন বাহিনী অস্ত্র উদ্ধারে হিমশিম খায়। অবৈধ অস্ত্র মাঠে থাকা সত্ত্বেও ২০২৬ সালের ১২ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিঘ্ন হয়ে পড়েছে।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ৭৩টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়েছে। মাদকসেবীদের হাতেও অস্ত্র রয়েছে।
২০২৪ সালে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র থেকে ২০ জন সশস্ত্র পুলিশ দেয়াল টপকে পালিয়ে যায়। তাদের বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি। বেতার কেন্দ্রকে অরক্ষিত রেখে তারা জীবন নিয়ে পালিয়ে যায়। এ দিনে একশ’ কোটি টাকার সরকারি সম্পদ লুট হয় বলে বাংলাদেশ বেতার খুলনার প্রশাসনিক কর্মকর্তা সোনাডাঙ্গা থানায় করা জিডিতে উল্লেখ্য করেন

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

জমা দেওয়া আগ্নেয়াস্ত্র ফেরত চেয়ে খুলনায় ১৮ ব্যক্তির আবেদন

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬