মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে ৪২ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :

জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নিজ বাসভবনে ৪২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে তাঁর নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং এর সুফল সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে সৌরবিদ্যুৎকে বিদ্যুৎ উৎপাদনের একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশের প্রতিটি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাড়লে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমবে।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি সৌরবিদ্যুৎ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনেও সোলার প্যানেল ও ব্যাটারি স্থাপন করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাসভবন সৌরবিদ্যুতের মাধ্যমে ২৪ ঘণ্টা পরিচালিত হচ্ছে। এমনকি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

মন্ত্রী সাধারণ মানুষকে নিজেদের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর অতিরিক্ত চাপও হ্রাস করা সম্ভব। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ব্যবহার এবং ব্যাটারিতে সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিদ্যুতের চাহিদা পূরণ করা যেতে পারে।

সম্প্রতি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ বিদ্যুৎ বিলের খরচ কমাতে পারবেন। পাশাপাশি প্রিপেইড মিটারের ওপর নির্ভরশীলতাও কমবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়েও কাজ করছে।

এ বিষয়ে মন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসভবনে ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন একটি সচেতনতামূলক উদ্যোগ। আশা করছি, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষও নিজেদের বাড়িতে সোলার প্যানেল স্থাপনে আগ্রহী হবেন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশ ও জনগণ উপকৃত হবে।

সংশ্লিষ্টদের মতে, নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা নিজেরা সৌরপ্রযুক্তি ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যেও এর প্রতি আগ্রহ বাড়বে। জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ও ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনে ৪২ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬