মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

৫ বছরেও আদায় হয়নি ৬৫ হাজার টাকার পল্লী বিদ্যুৎ বিল

তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিলের অনিয়মের জন্য পল্লী বিদ্যুতের জুড়ি নেই। অতিরিক্ত বিদ্যুৎ বিলের এই কবল থেকে তাড়াইল থানাও রেহাই পায় নি। সাবেক ওসি মুজিবুর রহমান এর সময় তাহার সরকারি বাসভবনের নামে অতিরিক্ত বিলের অভিযোগ পাওয়া যায়। পরে অবশ্য বিল সংশোধন করে দেওয়া হয়। তাড়াইল উপজেলায় অনেক সাধারণ মানুষ এই ভূতুড়ে বিলের স্বীকার হয়েছে। এই সংক্ষিপ্ত সংবাদে এগুলো লিখে শেষ করা যাবে না।
তবে সম্প্রতি আমাদের হাতে এমন এক অবাক করা তথ্য এসেছে যা সত্যিই আমাদের অবাক করে দেয়। বিদ্যুৎ বিলের হিসাব নং- ০৯-৭৯১-১০০২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বকেয়া ৬৫৪৪৮/ টাকা, এই বকেয়া পরিশোধ না করায় যথারীতি গ্রাহক সাররং গ্রামের শাহ আলমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু অদ্যাবধি পর্যন্ত তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিস এই টাকা আদায়ে কোন ধরনের পদক্ষেপ নেয় নাই। বরং উক্ত গ্রাহক বর্তমানে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করিয়া আসিতেছে।
যেখানে পল্লী বিদ্যুৎ অত্যাচারী হিসেবে খ্যাতি রয়েছে, তবে কেন প্রায় ৫ বছরেও এই বিল আদায়ে কোন উদ্যোগ নেই? উক্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে, তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিসের পরিদর্শক রফিকুল ইসলাম মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ করেছেন। তার জাদুর কাঠির জোরেই ৫ বছরেও এই বিল গ্রাহক কে পরিশোধ করতে হয়নি। আরো জানা যায় যে, গ্রাহক যতদিন বেচে আছে এই বিলের বিষয়ে কোন মামলা হবে না বলে রফিকুল ইসলাম তাকে আশ্বস্ত করেছে। যদিও গ্রাহক এই বিষয়টি অস্বীকার করে বলেন যে, তার কাছে পল্লী বিদ্যুৎ কোন বিল পাবে না।
পল্লী বিদ্যুতের তাড়াইল জোনাল অফিসে ডিজিএম এর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

৫ বছরেও আদায় হয়নি ৬৫ হাজার টাকার পল্লী বিদ্যুৎ বিল

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬