মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ই*য়া*বা*সহ মাদক কারবারি আটক।

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আবুল কালাম,ঝিনাইদহ।

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ লস্কর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয় সোমবার (২৩ নভেম্বর) বিকালে শহরের চাপালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ লস্কর ওই গ্রামের মৃত মহিউদ্দিন লস্করের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ লস্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে থানায় সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ৪৫০ পিস ইয়াবাসহ আরিফ লস্কর নামের এক মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

22 November 2026

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ঝিনাইদহের কালীগঞ্জে ৪৫০ পিস ই*য়া*বা*সহ মাদক কারবারি আটক।

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬