মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (৩২)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রুহিয়া থানার ২০১৯ সালের ৮ নভেম্বরের একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে আদালত তাকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫,শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

22 November 2026

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৩:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬