ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কান ছিঁড়ে দুল ছিনতাই

গণধোলাইয়ের মুখে প্রমাণ মুছতে দুল গিলে ফেললেন ছিনতাইকারী

ইয়াসিন আরাফাত, ‎কবি নজরুল কলেজ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৫৮ বার পঠিত

ইয়াসিন আরাফাত, ‎কবি নজরুল কলেজ:  রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর কান ছিঁড়ে দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন ছিনতাইকারী। প্রমাণ লোপাট করতে ছিনতাই করা কানের দুল গিলে ফেলেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ধোলাইপাড় মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধোলাইপাড় মোড় সংলগ্ন রাস্তা দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা ছিনতাইকারী নারীর কানের স্বর্ণের দুল টান দিয়ে নিয়ে যায়, যাতে ওই নারীর কান ছিঁড়ে যায়। ভুক্তভোগী নারীর চিৎকারে ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধাওয়া করে। স্থানীয় জনতা ছিনতাইকারীকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিতে শুরু করলে প্রমাণ লোপাট করতে ছিনতাইকারী দুলটি গিলে ফেলে। গণধোলাই দিয়ে ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

‎প্রশাসন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে। পেটের ভেতরে থাকা দুল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কান ছিঁড়ে দুল ছিনতাই

গণধোলাইয়ের মুখে প্রমাণ মুছতে দুল গিলে ফেললেন ছিনতাইকারী

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬