নতুন করে মুক্তি পেয়েই রেকর্ড গড়ল ‘সনম তেরি কসম’

- সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৮ বার পঠিত

গত সপ্তাহেই বিয়ে করেছেন জনপ্রিয় পাকিস্তানি মডেল ও অভিনেত্রী মাওরা হোসেন। তাঁর বর আমির গিলানিও পেশায় মডেল ও অভিনেতা। এদিকে বিয়ের পর ৭ ফেব্রুয়ারি মাওরা অভিনীত হিন্দি সিনেমা ‘সনম তেরি কসম’ নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পরই দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের
মুক্তির প্রথম দুই দিনেই রেকর্ড ব্যবসা করেছে ‘সনম তেরি কসম’। প্রথমবার মুক্তি পাওয়ার পর যত আয় করেছিল, এবার সেটিকেও ছাপিয়ে গেছে সিনেমাটি! এমনকি গত শুক্রবার মুক্তি পাওয়া দুই নতুন সিনেমা ‘লাভিয়াপ্পা’ ও ‘ব্যাডঅ্যাস রবিকুমার’-এর আয়ও ছাড়িয়ে গেছে ‘সনম তেরি কসম’।গত শুক্রবার ছবিটি মুক্তির পর প্রথম দিনে বক্স অফিসে ৪ কোটি ২৫ লাখ রুপির ব্যবসা করেছে ‘সনম তেরি কসম’।ছবিটি প্রথম যখন মুক্তি পায়, সেই সময় প্রথম দিন যত আয় করেছিল, তার চেয়ে প্রায় তিন গুণ বেশি আয় করেছে প্রথম দিনেই।























