ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
ভারতের ৬৫ শতাংশ জনগণই হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পক্ষে!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৬ বার পঠিত

সাম্প্রতিক ইন্ডিয়া টুডের এক জরিপ বার্তায় উঠে এসেছে ভারতের ৬৫ শতাংশ জনগণই শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষে।
এখানে উল্লেখ রয়েছে গেল বছর ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তোপের মুখে অসংখ্য ছাত্র জনতার জীবননাশের পর বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের সামনে পদত্যাগ করে সেনাবাহিনীর একটি সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে আটঘাট বেঁধে পরম আয়েসে জীবনযাপন করেও সেখানে বসে বাংলাদেশের চলমান প্রেক্ষাপট নিয়ে প্রতিনিয়ত উস্কানিমূলক অপ্রসাঙ্গিক বক্তব্যয় দেশকে আরো অশান্ত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিবাদী হাসিনা।
আর যে দেশে বসে এসব অপকর্মে লিপ্ত হয়ে নিজের স্বার্থ চরিতার্থের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে আর এতে করে বাংলাদেশ যেমন তেমন ভারত সমালোচিত হচ্ছে সারা বিশ্ব দরবারে। যার প্রতিফলন গেল কয়েকদিন আগে নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়ে এক সময় কার নিকটতম বন্ধু দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করেও আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারেনি উপরন্ত অনেক ক্ষেত্রে ট্রাম্পের কৌশলগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে মোদিকে।
যদিও ভারত ও আমেরিকার দুই দেশের মধ্যে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে কিছুটা হলেও স্বস্থির সুবাতাস পেয়েছে মোদি তবুও যেন বাংলাদেশের প্রশাঙ্গ নিয়ে সেখানকার উপস্থিত বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যার ফলে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া হাসিনাকে নিয়ে।
ফলে দেশটির বিশ্বস্ত একটি সূত্রের জরিপে সেখানকার ৬৫ শতাংশ জনগণের মাঝে গুঞ্জন উঠেছে বর্তমান ভারতের ক্ষমতাশালী দল বিজেপির বিষফোঁড়া শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ নিয়ে।
তাছাড়া ভারতের পার্লামেন্টের উল্লেখযোগ্য বিভিন্ন কর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিকট প্রশ্ন করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রসঙ্গে।
অথচ গত বছর ৫ আগস্ট থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারতেই আছেন। অপরদিকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন একাধিকবার তাকে ফেরত চাইলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি দেশটির সরকারের পক্ষ থেকে। তবে সরকার না চাইলেও সাধারণ মানুষদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখযোগ্যভাবে আরও লক্ষ্য করা যাচ্ছে দেশটির বেশিরভাগ মানুষই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চান না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুুডের করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
মুড অব দ্য ন্যাশন শীর্ষক ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী। সেখানে দেখা যায় পুরো ভারতের মাত্র ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করেন যে শেখ হাসিনা ভারতের বন্ধু, তাই তাকে মানবতার দৃষ্টিকোণ থেকে হলেও ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে। ’ তবে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মধ্যে এই হার আরও কম। মাত্র ২৩ শতাংশ। অপরদিকে বেশিরভাগ ভারতীয়দের দাবি, তাকে দেশ থেকে তাড়িয়ে সারা বিশ্বের সমালোচনা থেকে মুক্তি পাওয়া হোক ।
একই সাথে জরিপে আরো দেখা যায়, উত্তর-পূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, ‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পোর্কন্নয়ন করা উচিত।’ এই মন্তব্যের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের ২১ দশমিক ১ শতাংশ মানুষ। আর দেশটির ২৯ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এই বক্তব্যকে সমর্থন করেছেন উত্তর-পূর্বাঞ্চলের ১৬ শতাংশ মানুষ তবে ভারতের সাধারণ জনগণ ভিন্ন আরেক দৃষ্টিকোণ থেকে বলছে ব্যবসায়িক দিক থেকে চিন্তাভাবনা করতে গেলে ভারত-বাংলাদেশের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল যা বর্তমানে হাসিনাকে দেশে আশ্রয় দেয়ার কারণে সেদিকটা অনেকাংশেই ভাটা পড়েছে, এবং একই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষদের ভারতে আসার জন্য ভিসা ও বন্ধ করে রেখেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যার কারনে সমস্যার সম্মুখীন হচ্ছে উভয় দেশ। এক্ষেত্রে হাসিনাকে বাংলাদেশে না হোক অন্য কোন দেশে পাঠিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্কটা ধরে রাখাটা বাঞ্চনীয় মনে করছে।
আরও পড়ুন:





















