ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে উন্নত সমাজ উপহার দিতে পারে : পিবিপ্রবি উপাচার্য

আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৫ বার পঠিত

পিরোজপুর সরকারি মহিলা কলেজে দু’দিন (২৫ ও ২৭ ফেব্রুয়ারি) ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে। পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ জন শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। আমরা দেখেছি, ছাত্র-জনতার মিছিলে নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা দেখি নারীদের নেতৃত্ব, নারীরা অনেক সাহসী ভূমিকা পালন করছে। মেয়েরা যে আমাদের সমাজের অংশ, এটা যেন আমরা ভুলে না যাই। মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না যায় এজন্য আমরা যে যেভাবে পারি, নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিকেল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। তিনি সফলতার জন্য শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:























