ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দুই মাসের অন্তঃসত্তা গৃহবধূর আত্মহত্যা

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে সাভারে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তি দাবী করেছেন নিহতের পরিবার। আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম নদীয়া আক্তার (২৫), তিনি সাভারের মধ্যপাড়া এলাকার নয়ন ইসলাম শুভর স্ত্রী ছিলেন। নিহতের পরিবার জানায়, গতকাল যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীর বাড়িতে তার স্বামী সহ বেশ কয়েকজন মারধর করে নির্যাতন করেন। পরে খবর পেয়ে ঐ গৃহবধূর পরিবার গতকাল বিকেলেই তাকে উদ্ধার করে বাবার বাড়ি বিরুলিয়ার সামাইর এলাকায় নিয়ে যান। পরে আজ আবারও মোবাইল ফোনে হুমকি ধামকি ও গালিগালাজ করলে ওই গৃহবধূ বাবার বাড়িতে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে সন্ধ্যায় নিয়তের লাশ সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, ওই গৃহবধুর পরিবারের অভিযোগের ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।