ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মোবাইল কোর্টের অভিযানে শতাধিক ফার্মেসির সাটার ডাউন, জরিমানা

এম.জে.এ মামুন:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ৯০ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই প্রায় শতাধিক ফার্মেসি একযোগে সাটার ফেলে দোকান বন্ধ করে দেয়। এতে হঠাৎ জরুরি ওষুধের প্রয়োজন হওয়া রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. ফয়সল উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি পরিদর্শক কামরুন নাহার এবং পুলিশ সদস্যরা।
অভিযানের খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকার অধিকাংশ ফার্মেসি পালিয়ে গিয়ে দোকান বন্ধ করে রাখে। পরে খোলা থাকা ‘গোমতী ফার্মেসি’ ও ‘রউফ ফার্মেসি’তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, মিষ্টির উৎপাদন তারিখ না থাকায় ‘লোকনাথ মিষ্টি ভান্ডার’ ও ‘মধুরাজ মিষ্টি ভান্ডার’কে আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪ ধারায় আরও ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ৬ মামলায় জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮৮ হাজার টাকা।
ফার্মেসি মালিক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দোকানে কিছু ত্রুটি থাকতেই পারে। ধরা পড়লে জরিমানা দিতেই হবে। তবে একেক ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা ব্যবসার জন্য বড় চাপ। অনেকের ট্রেড লাইসেন্স বা ওষুধ প্রশাসনের অনুমোদন ঠিক নেই। আবার কিছু দালাল সরকারি হাসপাতালের নিষিদ্ধ ও ডিব্বা কোম্পানির ওষুধ রাখতে চাপ দেয়—চিকিৎসকের প্রেসক্রিপশনে যা থাকে, তা দিতেই হবে বলে হুমকি দেয়।”
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দীন বলেন, “নাগরিকের স্বাস্থ্যসুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা অভিযান এড়িয়ে দোকান বন্ধ করে পালিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:


















