ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় সেবাসংঘের ব্যবস্থাপনায় বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ শিব্বির আলম, সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ উঠে আসে এবং এ বিষয় সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি














