ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আপত্তিকর পোস্টে ট্রাফিক পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, কুষ্টিয়ায় বিক্ষোভ

উজ্জ্বল মাহমুদ (কুষ্টিয়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৫৩ বার পঠিত

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাস নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়ার ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
গত ১ জুলাই (মঙ্গলবার) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই আন্দোলন’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কনস্টেবল ফারজুল। এরপর রাতেই তার ছুটি বাতিল করে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি গঠন করা হয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ছুটিতে থাকার সময় ফারজুল ওই পোস্ট দেন এবং তারপর থেকে কর্মস্থলে আর ফেরেননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে রনির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেছেন, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ফারজুলকে ক্লোজ করা হয়েছিল। পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে, প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:














