ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইয়াবা-নগদ টাকাসহ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার-২

শরিফ মিয়া, রূপগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১২ বার পঠিত

শরিফ মিয়া, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার পূর্বাচল ১১ নং সেক্টরের কোমারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার কুমারটেক তৈবর ভূঁইয়ার স্ত্রী সাহানাজ(৪০)।থানা সূত্রে জানা গেছে,পূর্বাচল ১১ নং সেক্টরের কুমারটেক এলাকায় দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের আড়ালে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম সালাউদ্দিনের নির্দেশনায় এসআই আলতাফ হোসেনে এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাহানাজ (৪০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই নারীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলে ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য সাহানাস ও তাঁর স্বামী তৈবুর ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপি নেতা শাহাবুর ভূইয়া জীবনের ছত্রছায়া পূর্বাচলের মাদক ব্যবসা চালিয়ে আসছে।অপরদিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় অফিযান চালিয়ে উজ্জল মিয়ার নামে আরো এক মাদক কারবারিকে ১১৪ পিছ ইয়াবা সহ আটক করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,পৃথক অভিযানে নারী মাদক কারবারি সাহানাজ ও উজ্জল মিয়াকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, রূপগঞ্জ কে মাদকমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের তথ্য পেলেই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে মাদকের মূল হোতাদেরও আইনের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য।ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।


















