ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে তিন দিনব্যাপী বইমেলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৭ বার পঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:   শ্রীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমানে শিশুদের মধ্যে মোবাইল ফোনের আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে, যা তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার জন্য ক্ষতিকর। তিনি বলেন, “শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই-ই পারে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।” তিনি আরও অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিশুদের মোবাইল থেকে দূরে রেখে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিন দিনব্যাপী এই বইমেলা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। মেলায় শিশুতোষ গল্প, কবিতা, শিক্ষামূলক বই, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও মেলায় অংশ নিচ্ছেন, ফলে পুরো পরিবেশে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।
শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ায় এবং তাদের অবসর সময়কে সৃজনশীল কাজে ব্যয় করতে উৎসাহিত করে। শিক্ষার্থীরাও বইমেলায় অংশ নিয়ে আনন্দ প্রকাশ করছে এবং নিজেদের পছন্দের বই সংগ্রহ করছে।
বইমেলার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে এবিসি চিল্ড্রেন পাবলিকেশন। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সব মিলিয়ে, এই বইমেলা শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক ও আনন্দঘন পরিবেশ তৈরি করেছে, যা তাদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে তিন দিনব্যাপী বইমেলা

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬