ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন আরও দুইজন

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক :    প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দুজন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল)-এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রিলস অব বিজনেস অনুযায়ী এস এম জিয়াউদ্দিন হায়দারকে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে সাইমুম পারভেজকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুজন আর একজন সচিব ও আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পান।

সব মিলিয়ে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৯। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন আর প্রতিমন্ত্রী ২৩ জন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা ছিলেন। এর বাইরে তিনজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন আরও দুইজন

সর্বশেষ পরিমার্জন: ০৬:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬