ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন দিগন্ত: পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১০ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:  বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে, যা দুই পক্ষের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এ চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক বাণিজ্য ও সহযোগিতা থেকে আরও উচ্চতর কৌশলগত স্তরে উন্নীত হলো।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম। অন্যদিকে ইইউর পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউর হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস।

এই পিসিএ চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।

বিশ্লেষকদের মতে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইউরোপীয় বাজারে বাণিজ্যিক সুবিধা বজায় রাখতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাংলাদেশ-ইইউ সম্পর্কের নতুন দিগন্ত: পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬