ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কটিয়াদীতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ):   হামের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের  কটিয়াদীতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০এপ্রিল) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামিমা আফরোজ মারলিজের উদ্বোধনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: ঈশা খাঁন , মেডিকেল অফিসার ডা: মেহেদী হাসান,ডা: ইফতেখারুল ইসলাম ও ইনচার্জ জহিরুল ইসলামসহ আরও অনেকে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ঈশা খাঁন  বলেন,আজ থেকে ১১ কর্মদিবস চলেবে এ ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের এ টিকা দেওয়া যাবে। যেসকল বাচ্চারা ২৮ দিন বা তার বেশি সময় পূর্বে টিকা নিয়েছে বা যারা কখনোই নেয়নি তারা এ টিকা দিতে পারবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কটিয়াদীতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬