ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
কালুখালীতে পিকআপের ধাক্কায় আহত বৃদ্ধ

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দু/র্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত মফিজ উদ্দিন উপজেলার মৃগী ইউনিয়নের ছোট কলকলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কুরাল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন মন্ডল তার নিজ বাড়িতে নেওয়ার জন্য দুটি ছাগল ভ্যানগাড়িতে তুলছিলেন। এ সময় ভ্যানচালক মোঃ মোতাহার খান (৭০) ছাগল দুটি ভ্যানে বেঁধে দিচ্ছিলেন। ঠিক তখনই রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি অজ্ঞাতনামা মিনি পিকআপ ভ্যান ভ্যানগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
[ সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন কালুখালী টুডের সাথে ]
ধাক্কায় ভ্যানগাড়িটি রাস্তার নিচে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে বসে থাকা মফিজ উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন, পাংশা হাইওয়ে থানা পুলিশ ও কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



















