ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
শরনখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা

শহীদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১ বার পঠিত

শহীদুল ইসলাম সোহাগ, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় ১২ হাজার ৬২৭ শিশু পাচ্ছে হামের টিকা। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে উপজেলার ৯৬ টি অস্থায়ী কেন্দ্র ও একইসাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুরা এই টিকার আওতায় আসবে।
এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষকদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ হাসান।
এসময় হাম ও রুবেলা ভাইরাস সচেতনতা নিয়ে ডা: প্রিয় গোপাল বিশ্বাস বলেন,হাম সাধারণত এক ধরনের ভাইরাস। যা শিশুদের শরীরের ভিটামিনকে ভেঙে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই ৬ মাস থেকে ৫ বছরের প্রত্যেক শিশুকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে নিয়ে টিকা দিতে হবে। তাছাড়া হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এসময় আলোচনা করেন,প্রাথমিক শিক্ষক সালাম মোল্লা,নজরুল ইসলাম, সাংবাদিক মোঃশহীদুল ইসলাম সোহাগ, মাহফুজুর রহমান বাপ্পী, সুজন হাসান সহ আরো অনেকে।



















