ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
দেবিদ্বারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

৭০ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ

এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১২ বার পঠিত
এম.জে.এ মামুন:  কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সভায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। শিশুদের সুরক্ষায় এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. শুভ্রা দত্ত, ডা. জি. আর. এম. জিহাদুল ইসলাম, ডা. রবিউল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জসীম উদ্দিন সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ক্যাম্পেইনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডা. সাদাত ইবতিশিয়াম। তিনি জানান, রুবেলা (জার্মান হাম) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত মুখমণ্ডল থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়া গোলাপি বা লালচে ফুসকুড়ির মাধ্যমে প্রকাশ পায়। বর্তমানে শিশুদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও এর প্রভাব বাড়ছে।
তিনি আরও জানান, ২০২৬ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে দেশে এখন পর্যন্ত (১৯ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যে) শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা।
এদিকে, চলতি বছরের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দেবিদ্বার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটিতে মোট ৭০ হাজার ২০০ শিশুকে টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম অত্যন্ত দ্রুত ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে সহজেই অন্যদের মধ্যে সংক্রমিত হয়। ভাইরাসটি বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সংক্রমণের ১০ থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়—প্রথমে জ্বর, সর্দি ও কাশি, এরপর সারা শরীরে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। ফুসকুড়ি ওঠার কয়েকদিন আগে ও পরে রোগটি সবচেয়ে বেশি সংক্রামক থাকে।
ক্যাম্পেইন থেকে অভিভাবকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে—নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করুন। সচেতনতা ও সময়মতো টিকাদানই পারে প্রাণঘাতী এ রোগ থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

৭০ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬