ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

ইসলামপুরে গরুর ব্যবসার নামে প্রতারণা, উধাও দম্পতি সোয়া কোটি টাকা নিয়ে

জামালপুর প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৬৩ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় গরুর ব্যবসার আড়ালে প্রায় সোয়া কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন এক প্রতারক দম্পতি। অভিযুক্তরা হলেন মো. হেলাল ও তাঁর স্ত্রী মোছা. জাহেরা খাতুন। তিন সন্তানসহ তারা দীর্ঘদিন ইসলামপুরের পাথর্শি ইউনিয়নের মুখশিমলা গ্রামে বসবাস করে আসছিলেন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হেলালের স্থায়ী ঠিকানা নাটোর জেলার সিংড়া উপজেলার পশ্চিম ভেংড়ী গ্রাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকায় গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সাধারণত তিনি স্থানীয় খামারিদের কাছ থেকে বাকিতে গরু কিনে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন এবং পরবর্তীতে পাওনাদারদের অর্থ পরিশোধ করতেন। এতে করে স্থানীয়দের মাঝে তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে ওঠে

চলতি বছর কোরবানির ঈদের আগে, হেলাল প্রায় সোয়া কোটি টাকার গরু বাকিতে সংগ্রহ করেন। কিন্তু ঈদের পর পাওনাদাররা টাকা চাইতে গেলে তিনি বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ মালিকানাধীন ১৮ শতাংশ জমি নামমাত্র মূল্যে বিক্রি করে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় পরিবারের সদস্যদের নিয়ে গোপনে এলাকা ত্যাগ করেন

এই ঘটনায় ইসলামপুরের অনেক পরিবার চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। কেউ কেউ দেনায় জর্জরিত হয়ে পথে বসার উপক্রম হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করতে থানা ও প্রশাসনের সহায়তা চেয়ে পদক্ষেপ নিচ্ছেন

স্থানীয়দের দাবি, প্রতারক হেলালের বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল। ফলে তিনি বিশ্বাস অর্জনের জন্য দীর্ঘদিন ধরে ‘ভালো ব্যবসায়ী’র পরিচয় দিয়ে কাজ করেছেন।

এক ভুক্তভোগী বলেন, “আমরা কেউ ভাবতেই পারিনি উনি আমাদের এত বড় ধোঁকা দেবেন। আমাদের পরিবার এখন চরম সংকটে রয়েছে।”

প্রশাসনের প্রতি আহ্বান—এই ধরনের প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ইসলামপুরে গরুর ব্যবসার নামে প্রতারণা, উধাও দম্পতি সোয়া কোটি টাকা নিয়ে

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫