ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
ইসলামপুর থানার ওসি কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তি তথ্যের সত্যতা নিয়ে সংবাদ সম্মেলন

শামসুল আলম, ইসলামপুর (জামালপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৬৭ বার পঠিত

ইসলামপুর থানার ওসি কর্তৃক গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তি তথ্যের সত্যতা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। বৃহস্পতিবার (২০মার্চ) ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়, এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক মোঃ শেখ হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান লুলুসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মলিন বলেন। সম্প্রতি আমাকে ঘিরে ইসলামপুর থানার ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রদান করেছেন। ওসি সাহেবের দাবি, আমি নাকি এজাহারভুক্ত আসামী ও আওয়ামী লীগ নেতা আঃ খালেককে ছাড়াতে পুলিশের কাছে তদবির করেছি। একপর্যায়ে আসামী না ছাড়লে তাকে ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র বদলির হুমকি দিয়েছি। এসব বিভ্রান্তিকর তথ্য প্রদান করে ওসি, সংশ্লিষ্ট সংবাদকর্মীদের দিয়ে বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে খবর প্রকাশ করেছেন। যা আদৌ সত্য নয়। মূলত আমি কাউকে ছাড়াতে তদবির করিনি এবং ওসিকে বদলির হুমকিও দিইনি। তবে এলাকায় আওয়ামী লীগের পদধারী নেতাদের গ্রেফতারের বিষয়ে ওসি সাহেবকে আমি তথ্য দিয়েছি। আমাকে ঘিরে ওসি সাহেব যেসব ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশ করিয়েছেন ওইসব তথ্যের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের কাছে গণমাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতেও আবেদন করেন মলিন।
আরও পড়ুন:


















