ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
এ পর্যন্ত ছয়টি আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৯৭ বার পঠিত

খুলনা নগরসহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখোর হয়ে উঠেছে।
শুরু হয়েছে ভোটারদের মাঝে নানান জল্পনা কল্পনা।
তবে দক্ষিণ অঞ্চলের খুলনা জেলার ছয়টি আসনে এ পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ আহমেদ মনোনয়নের বিষয়ে এসব তথ্য দিয়েছেন। তবে বিএনপির মধ্যে দলের অন্যতম প্রধান ব্যক্তিত্ব তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন একই সাথে নির্বাচনী ইমেজ নিয়ে সৃষ্টি হয়েছে এক অন্যরকম উৎসব মুখের পরিবেশ। পাশাপাশি বিএনপি ছয়টি আসনেই পরিপূর্ণভাবে প্রার্থী নির্ধারণ করতে পেরে স্বস্তির নিশ্বাস উপলব্ধি করছে, এবং দলীয় স্বার্থে সকল নেতাকর্মীরা একই মঞ্চে থেকে দলীয় প্রার্থীকে বিজয় অর্জন করার লক্ষ্যে সকল দ্বিধা বিভক্তি ভুলে অকুণ্ঠিত ভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। অপরদিকে এনসিপি বাদে অন্য সকল রাজনৈতিক দল ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্তভাবে প্রার্থী দিতে সমর্থ হয়েছে এর মধ্যে খুলনা ১ আসন টি হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণে জামায়াত ইসলাম কৌশলগত ভাবে সংখ্যালঘুদের ভোট ব্যাংক ধরে রাখতে হিন্দুপ্রার্থী ব্যবসায়ী কৃষ্ণ নন্দিকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি খুলনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী আমির এজাজ খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আউয়াল ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারি হেলাল, জামায়াতে ইসলামীর মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৫ আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির মোহাম্মদ আলী আজগর লবী।
খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মো. আবুল কালাম আজাদ ও বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুন:














