ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: 
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৭৪ বার পঠিত
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী ইনকিলাব মঞ্চ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।
বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে রাজশাহীর তালাইমারী মোড়ে তারা এ কর্মসূচি শুরু করে। এ সময় রাজশাহী মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়।
আন্দোলনকারীরা বলেন, শহীদ ওসমান হাদি ন্যায়বিচার ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথচ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

সর্বশেষ পরিমার্জন: ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫