ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
১৫ জন গ্রেফতার
ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ১১০০ লিটার মদ উদ্ধার

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৪৫ বার পঠিত

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর রমেশসেন রোডের (নিষিদ্ধ পল্লী) একাধিক বাড়ী তল্লাশি করে ১১০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে, এ সময় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ, বৃহস্পতিবার রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে, নগরবাসীর মতে, গত ৫ই আগস্টের পর এটিই সর্বোচ্চ উদ্ধার অভিযান, ঘন্টাব্যাপী অভিযানে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন।
শহর জুড়ে আলোচনার ঝড় উঠেছে শিবিরুল ইসলাম ওসি হিসেবে কোতোয়ালী মডেল থানায় যোগদান করায় চুরি, ছিনতাই কমেছে, চুরি ছিনতাই রোধসহ তাদেরকে আইনের আওতায় আনতে থানায় যোগদান করেই টানা অভিযান চালিয়ে চিহ্নিত চোর ও ছিনতাইকারীদের গ্রেফতার করে পুলিশ, অনেকেই দাবি করছেন পুলিশের ভয়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চোর, ছিনতাইকারীরা, রমেশসেন রোডে প্রায় ১১ মাস পর বড় ধরনের মাদক বিরোধী এই অভিযানের ফলে মাদকের ভয়াবহতা কমে আসবে বলে নগরবাসী মনে করছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক সেখানেই অভিযান হবে, চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের আস্থানা এই নগরীতে হবে না, তিনি এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন:














