ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

কচুয়ায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৬৩ বার পঠিত
সূর্য্য চক্রবর্তী,কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল মাহমুদ কে নিয়ে স্কুলের এক প্রাক্তন শিক্ষার্থী সামিয়া রাহি ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে ওই প্রধান শিক্ষককে অভিযুক্ত করে কিছু কুরুচিপূর্ণ তথ্য পরিবেশন করেন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হলে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ আল মাহমুদ ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ কচুয়া প্রেসক্লাবে হাজির হয়ে ঘটনাটি পুরোপুরি সত্য নয় মর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি আরো উল্লেখ করেন ঐ ছাত্রী তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন উক্ত টাকা দিতে অস্বীকার করায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে যাতে ন্যায় বিচার পায় সেইজন্য সাংবাদিকদের সাহায্য কামনা করেছেন।
এ ঘটনায় অভিযোগকারী সাবেক ওই স্কুল ছাত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কচুয়ায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫