ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২২ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে লালনশাহ সেতু এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
নিহতরা হলেন পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোজহারুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন। মোজহারুল ইসলাম রংপুর জেলার ইটাকুমারী গ্রামের বাসিন্দা এবং কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার রাতৈল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মোটরসাইকেলযোগে তারা পাবনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে সামনে এগোতেই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখনো যানটি আটক করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:














