ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৮৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ১০২ টি গরু বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়িয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী সদস্যরা।পরে সুবিধাভোগী সদস্যদের মাঝে ৫১ জনকে ৫১টি ষাঁড় গরু ও ৫১ জনকে বকনা বাছুর গরু সহ মোট ১০২ জনকে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলায় সর্বমোট ১,৪১৯ জন সুবিধাভোগী সদস্যদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত ব্যক্তি সহযোগিতা পাবেন।
আরও পড়ুন:


















