কালীগঞ্জে জনতার দলের কর্মি সভা অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৪৯ বার পঠিত

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন জনতার দলের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই জুলাই (শনিবার) বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকার শহীদ সার্জেন্ট সিরাজ সংঘের মাঠ প্রাঙ্গণে বিকাল ৪:০০ ঘটিকায় বক্তারপুর ইউনিয়ন শাখা জনতার দল এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব জননেতা বীর মুক্তিযোদ্ধা আজম খান। ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হন। জনতার দল গাজীপুর জেলার সদস্য আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে এবং জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আখতারুল ইসলাম, সদস্য মুসা আহাম্মদ, আতাউর রহমান এবং আওলাদ হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারমান রাহেলা পারভিন শিশির, গাজীপুর জেলা শাখার সদস্য সচিব আবু জাফর রিপন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম এসময় তিনি বলেন জনতার দল নতুন সংগঠন হলেও জনতার দলের বিপ্লবী মহাসচিব জননেতা আলহাজ্ব আজম খান কালিগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে একজন পরিচিত জননেতা নেতা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফ হোসেন। জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ নোমান বলেন কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আজম খানকে সংসদে পাঠানোর জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আমরা সকলে একসাথে কাজ করলে জনতার দলকে সুসংগটিত করে ভোটারদের কাছে পৌঁছাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আজম খান কে কালিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পাশ করিয়ে সংসদে পাঠাতে পারবো। কালিগঞ্জ বাসীর মনের আকাঙ্ক্ষা পূরণ হবে আজম খান এমপি হিসেবে সংসদে যেতে পারবেন। সেই জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে এক একজন আজম খান হয়ে সংগঠনের কাজ করতে হবে নির্বাচন অতি সন্নিকটে ,তাই আর একদিনও আমাদের নষ্ট করা যাবে না।
প্রধান অতিথি বৃক্তবে কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব আজম খান বলেন বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকে বিগত ৫৩ বছর যাবত অপরাজনীতির শিকার হয়ে। আমরা যারা দীর্ঘজীবন যাবত রাজনীতি করতেছি তাদের রাজনৈতিক যেই ধারাবাহিকতা তা ফেল করেছে। এখন নতুনদের জায়গা করে দিতে হবে। ছাত্র জনতার ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে পতন করে বাংলাদেশের মানুষ কে মুক্ত করেছে। এখন ভালো মানুষ কে নিয়ে পার্টিতে যোগদান করতে হবে। তাহলে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সৎ মানুষের মাধ্যমে দেশ গঠন করতে পারবে। জনতার দলের কেন্দ্রীয় কমিটি থেকে উপজেলা ওয়ার্ড সব যায়গায় ভালো নেতা কমি কে কাজ করাতে হবে।














