ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬
কুষ্টিয়ার চার আসনে ৩৩ প্রার্থী

কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর চমক

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১০১ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এতে অংশ নিয়েছেন। কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন জমা পড়েছে ৮ জনের। এখানে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নাম দিয়েছেন মো. নুরুজ্জামান। এছাড়া জামায়াতে ইসলামীর বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদের শাহাবুল ইসলাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের গিয়াস উদ্দিন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনেও প্রার্থী হয়েছেন ৮ জন। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। পাশাপাশি জামায়াতে ইসলামী,কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশের প্রার্থীরাও আছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এই দৌড়ে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থীর সংখ্যা ৭ জন। বিএনপি মনোনীত প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী মুফতি আমির হামজা সহ,  খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাসদ এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থীরা।
অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পাশাপাশি দুইজন বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম আনছার ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জামায়াতে ইসলামী, বাংলাদেশ লেবার পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এএসপি, বিএমজেপি, গণফোরাম ও এবি পার্টির প্রার্থীরাও রয়েছেন।
সব মিলিয়ে চারটি আসনে বৈচিত্র্যময় প্রার্থী তালিকা এবং বিএনপির কয়েকজন বিদ্রোহীর অংশগ্রহণে কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। এখন নজর থাকছে যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ ও পরবর্তী প্রচারণায়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

কুষ্টিয়ার চার আসনে ৩৩ প্রার্থী

কিছু আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর চমক

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫