ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কুষ্টিয়ার চার আসনে প্রতীক বরাদ্দ, ১৪ দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জমে উঠছে ভোটের লড়াই

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১১৫ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেন।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলার চারটি আসনে এবার ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ১৪টি রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী—সব মিলিয়ে মোট ২৫ জন। বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চারটি আসনেই প্রার্থী দিয়েছে। গণঅধিকার পরিষদ অংশ নিচ্ছে দুটি আসনে। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), গণফোরাম ও বাংলাদেশ লেবার পার্টি—প্রত্যেকটি দলের একজন করে প্রার্থী নির্বাচনে লড়ছেন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান ওরফে হাবলু মোল্লা মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছাঃ রুম্পা খাতুন হাতি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।আসনভিত্তিক প্রার্থী তালিকা:
কুষ্টিয়া-১ (দৌলতপুর): ৮ জন প্রার্থী
মো. শাহারিয়ার জামিল (লাঙ্গল), মো. শাহাবুল ইসলাম (ট্রাক), মো. বেলাল উদ্দীন (দাঁড়িপাল্লা), মো. আমিনুল ইসলাম (হাতপাখা), রেজা আহাম্মেদ (ধানের শীষ), মো. বদিরুজ্জামান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান (মোটরসাইকেল), মো. গিয়াস উদ্দীন (তারা)।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): ৫ জন প্রার্থী
মো. আব্দুল গফুর (দাঁড়িপাল্লা), রাগীব রউফ চৌধুরী (ধানের শীষ), নূর উদ্দিন আহমেদ (কাস্তে), মো. বাবুল আক্তার (মোমবাতি), মোহাম্মদ আলী (হাতপাখা)।
কুষ্টিয়া-৩ (সদর): ৬ জন প্রার্থী
মো. জাকির হোসেন সরকার (ধানের শীষ), মো. আমির হামজা (দাঁড়িপাল্লা), মো. আব্দুল্লাহ আকন্দ (হাতপাখা), মো. শরিফুল ইসলাম (ট্রাক), মীর নাজমুল ইসলাম (মই), মোছাঃ রুম্পা খাতুন (হাতি)।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): ৬ জন প্রার্থী
সৈয়দ মেহেদী আহমেদ রুমী (ধানের শীষ), তরুণ কুমার ঘোষ (রকেট), মো. আফজাল হোসেন (দাঁড়িপাল্লা), মো. আব্দুল হাকিম মিঞা (উদীয়মান সূর্য), আনোয়ার খান (হাতপাখা), মো. শহিদুল ইসলাম (আনারস)।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার চারটি আসনে প্রাথমিকভাবে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বাতিল হলে প্রার্থী সংখ্যা দাঁড়ায় ২৭ জনে। পরে আপিলে তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী সরে দাঁড়ানোয় চূড়ান্তভাবে ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।














