ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

ঝিনাইদহ, বিশেষ প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪২ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার দূর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কৃতরা মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৪০)। বেশ কিছুদিন ধরে তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিলো বলে পুলিশ জানায়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান থানার ওসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।














