ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গর্ভবতী স্ত্রীর পেটে লাথি: যৌতুকের জন্য অমানবিক নির্যাতন

মাহফুজুর রহমান
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ২১৫ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গর্ভবতী এক নারীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শুধুমাত্র যৌতুকের দাবিতে ওই নারীকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়, এমনকি তার গর্ভে লাথিও মারা হয়েছে।
ভুক্তভোগীর নাম রিতু। তার বাবার নাম রবিউল শেখ, বাড়ি পালপাড়া গ্রামে, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে। রিতুর স্বামী সাজ্জাদ খান, পিতা টেপু খান, দক্ষিণ ফুকরা আমবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিতুর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা। সম্প্রতি এক রাতে ওই নির্যাতনের মাত্রা ভয়াবহ রূপ নেয়। শাশুড়ি রেহানা বেগম, ননদ নাজমিন ও তানিয়া মিলে তাকে মারধর করে এবং গর্ভবতী অবস্থায় পেটে লাথি মারে। এই ঘটনায় রিতু গুরুতর আহত হন।
রিতুকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর রিতুর পরিবার আইনগত ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুন:














