ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ৮৭ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবেল হোসেন (৪০) নামে এক যুবক। তিনি উপজেলার বড়বামনদহ মন্ডলপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ২০ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি নিজ ঘরে আড়ার সাথে স্ত্রীর উড়না দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যাকারী রুবেল স্থানীয় কিনিক নাসিং হোমে নাইট গাট ও রিক্সা চালক ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও ওই কিনিকে আয়া পদে চাকুরী করেন।
নিহতের স্ত্রী মর্জিনা জানান, প্রতিদিনের মতই আমি সকালে খাওয়া শেষে কিনিকে চলে যায় হঠ্যাৎ করেই ১১.৩০ মিনিটের সময় খবর পাই যে আমার স্বামী আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করলেন এমন প্রশ্নে তিনি জানান, আমার স্বামী র্দীর্ঘদিন যাবত পায়ের শিড়ার সমস্যায় ভুগতেছিলেন। অনেক জায়গা ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু তেমন কোন ফলাফল হয়নি। গত রাত্রেও সে পায়ের যন্ত্রনায় সারা রাত্র ঘুমাতে পারেননি। যন্ত্রনা সইতে না পেরে তিনি নিজে নিজে আত্মহত্যা করেছেন বলে জানান। কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার এনায়েত হোসেন জানান, রুবেল নামে একজন আত্মহত্যা করেছেন এমন খবরে আমরা ঘটনাস্থলে এসেছি, লাশের সুরাতহাল রির্পোট করা হয়েছে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি যে, তিনি আত্মহত্যা করেছেন, তবে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি তিনি নেশাগ্রস্থ মানুষ ছিলেন সে কারণে লাশের পোষ্টমডেম করা হবে এবং রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন:














