ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাবুরা যুব বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাহফুজুর রহমান শ্যামনগর, (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৬০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ জুলাই সকাল ১০টায় গাবুরা অমর স্মৃতি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ ও শুরা সদস্য গাজী নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি এক সময় জেলা স্কাউট ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছি। তরুণদের শারীরিক ও নৈতিক উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই। আজকের এ আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলাম।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা করেন, মুস্তাঈন বিল্লাহ (মিন্টু)।
খেলার মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের সরব উপস্থিতি এবং অংশগ্রহণকারী দলের প্রাণবন্ত পারফরম্যান্স টুর্নামেন্টকে করেছে আরও জমজমাট।
প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:














