ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে
চার হাজার শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ

আবু সাঈদ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ৭০ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আম্রপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে শ্রীপুর পৌর বিএনপির কোষাধ্যক্ষ এস. এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। বিশেষ অতিথি হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মেহমান সুইটস্ এন্ড কৃষক সরিষার তৈল। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচি শ্রীপুরের পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন:














