ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চালককে মারপিট: ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৭৭ বার পঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্ৰামের খানেখুদা ঈদগার পাশে ইজিবাইক চালক দুলু শেখ নামের একজনকে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গত রবিবার বেলা ৩ টার দিকে পৌরসভার রাজুপুর গ্ৰামের ছোট জাহাঙ্গীর মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২৭) ও তার সাথে থাকা ৩/৪ জন মিলে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে ইজিবাইক চালক দুলু শেখকে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে দিয়েছে। আহত ইজিবাইক চালক দুলু শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্ৰামের সিরু শেখের ছেলে। দুলুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত রাকিব মন্ডল বলেন, দুলু শেখের কাছে আমি একশত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের ( নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য) টাকা বাবদ ১৭ হাজার টাকা পাবো।
ইজিবাইক চালক দুলু বলেন, রাকিব আমাকে রিজার্ভ করে দিঘলিয়া যাওয়ার কথা বলে রাজুপুর গ্রামের খানেখোদা নামক স্থানে এনে রাকিব সহ ৩/৪ জন বেধড়ক মারপিট করে হাত,পা ভেঙ্গে দিয়েছে। আমি কোন মাদক ব্যাবসা করি না। আমাকে ফাসানোর জন্য মিথ্যা কথা বলেছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন রাজুপুর গ্ৰামের বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান সহ অনেকে।
পরবর্তীতে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আহত দুলু শেখকে পুজি করে দিঘলিয়া ইউনিয়নের কিছু লোক ঘটনাস্থল বাটিকাবাড়ি কবরস্থান দেখানোর চেষ্টা করছে।
অভিযোগ রয়েছে, ঘটনার স্থান লোহাগড়া পৌরসভার রাজুপুর খানেখুদা হলেও বাটিকাবাড়ি গ্রাম দেখিয়ে গ্ৰামের নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। ইয়াবা ট্যাবলেট কেনা বেচার টাকা নিয়ে মারপিটের ঘটনা ঘটলেও ভিলেজ পলিটিক্সের কারনে আসল সত্য লুকানো হচ্ছে গ্রামের প্রতিপক্ষদের শায়েস্তা করতে।
সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান সহ প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদের সামনে রাকিব মন্ডল ও তার সাথে থাকা ৩/৪ জন মিলে ইজিবাইক চালক দুলু শেখ কে মারধর করে আহত করেছে ।
তারা আরো বলেন শুনেছি ইয়াবা ট্যাবলেট বেচা কেনা নিয়ে তাকে মারধর করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী করছি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।
আরও পড়ুন:
নড়াইল প্রতিনিধি














