ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চিলমারীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৪ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, অবৈধ বালু উত্তোলন এবং সড়কে বেপরোয়া যান চলাচলসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি।
সভায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি চিলমারী উপজেলাকে নাশকতা ও মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী, উপজেলা প্রকৌশলী জুলফিকার রহমান, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর সহকারী অধ্যাপক নুর আলম মুকুল, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল ইসলাম, রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
আরও পড়ুন:














