ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
খানসামায় রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাজু
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ২০ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলা-তে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংক-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম এবং দপ্তর সম্পাদক মো. সোহেল রানা। এছাড়াও নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম, কোষাধ্যক্ষ অর্জুন রায় এবং খানসামা বাইকার ক্লাব-এর সদস্য রেজাউল করিম বাদল কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তরেখা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:

















